Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / পাবনা / নদীতে ভেসে উঠল ছাত্রদল নেতার মরদেহ - Chief TV

নদীতে ভেসে উঠল ছাত্রদল নেতার মরদেহ - Chief TV

2026-09-13  ডেস্ক রিপোর্ট  45 views
নদীতে ভেসে উঠল ছাত্রদল নেতার মরদেহ - Chief TV

পাবনার ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে পিকনিকের নৌকার ধাক্কার ঘটনায় নদীতে পড়ে নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ৩৮ ঘণ্টা পর পদ্মার শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে ঈশ্বরদীর চরকুড়লিয়া আকাতের ঘাট এলাকায় নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। কুষ্টিয়ার ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে ১২৩ জন যাত্রী বহনকারী একটি পিকনিকের নৌকার ধাক্কা লাগে। এ সময় রাকিবুজ্জামান রকিসহ তিনজন নদীতে পড়ে নিখোঁজ হন। পরে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানে মো. লিটন ও মো. ওয়াহাব নামে দুজনকে জীবিত উদ্ধার করা হয়। তবে নিখোঁজ ছিলেন রকি।

পিকনিকে অংশ নেওয়া যাত্রীরা জানান, শুক্রবার সকালে কুষ্টিয়ার কাতলাগাড়ী গড়াই নদী থেকে নৌকাযোগে পদ্মা নদীতে পিকনিকে বের হন শতাধিক ভ্রমণকারী। দিনভর ঘোরাঘুরি শেষে রাতে ফেরার পথে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে। এতে তিনজন নদীতে পড়ে যান।

নিখোঁজ রাকিবুজ্জামান রকি ঝিনাইদহ জেলার শৈলকূপা পৌর ছাত্রদলের সদস্য সচিব ছিলেন।

পুলিশ জানায়, চরকুড়লিয়া গ্রামের স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে খবর দিলে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। পরে মরদেহটি নিখোঁজ ছাত্রদল নেতা রাকিবুজ্জামান রকির বলে নিশ্চিত করা হয়।


Share: