Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / নিষিদ্ধ পিরানহা বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা - Chief TV

নিষিদ্ধ পিরানহা বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা - Chief TV

2026-09-16  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  31 views
নিষিদ্ধ পিরানহা বিক্রি, তিন ব্যবসায়ীকে জরিমানা - Chief TV

নীলফামারীর ডোমারে নিষিদ্ধ রাক্ষুসে স্বভাবের পিরানহা মাছ বিক্রির দায়ে তিন মৎস্য ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ডোমার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে তিন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী।

জরিমানাপ্রাপ্তরা হলেন বোড়াগাড়ী বাজারের সন্তোষ কুমার দাস, রবিউল ইসলাম ও আব্দুর রহমান।

উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বোড়াগাড়ী বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগ পাওয়া যাচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে নিষিদ্ধ মাছ বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ডোমার উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুর রশিদ ও ডোমার থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী বলেন, জনস্বার্থ ও জলজ সম্পদ সংরক্ষণের জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ মাছের চাষ, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


Share: