Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / নোয়াখালী / নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের - Chief TV

নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের - Chief TV

2026-09-17  ডেস্ক রিপোর্ট  32 views
নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের - Chief TV

নোয়াখালীর বেগমগঞ্জে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় শফিকুল আজিম ওরফে সুমন (৪৬) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন হাজী সফি মঞ্জিলের সামনে চৌমুহনী-মাইজদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুমন উপজেলার উত্তর কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি কাদিরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের ওয়ালী বেপারী বাড়ির মাস্টার আবুল খায়েরের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে সুমন চৌমুহনী পৌরসভার চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেলে করে জেলা শহর মাইজদীর দিকে যাচ্ছিলেন। পথে জয়নাল আবেদীন স্কুল অ্যান্ড কলেজসংলগ্ন এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বিষয়টি শুনেছেন জানিয়ে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শনের পর দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানা যাবে।


Share: