Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / অনলাইনে অর্ডার করলো অ্যান্ড্রয়েড ডিভাইস, পার্সেল খুলে পেলো গরুর গোবর - Chief TV

অনলাইনে অর্ডার করলো অ্যান্ড্রয়েড ডিভাইস, পার্সেল খুলে পেলো গরুর গোবর - Chief TV

2026-09-09  ডেস্ক রিপোর্ট  51 views
অনলাইনে অর্ডার করলো অ্যান্ড্রয়েড ডিভাইস, পার্সেল খুলে পেলো গরুর গোবর - Chief TV

ভারতের গ্রেটার নয়ডার দনকৌর থানা এলাকায় অনলাইনে অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করে প্রতারণার শিকার হয়েছেন এক যুবক। পার্সেল খুলে কাঙ্ক্ষিত ডিভাইসের বদলে ভেতরে গোবর পেয়ে হতবাক হন আকাশ নগর নামের ওই যুবক।

জানা গেছে, কাজের সুবিধার জন্য কয়েকদিন আগে একটি ওয়েবসাইট থেকে ১ হাজার ৯৯৯ রুপি মূল্যের একটি অ্যান্ড্রয়েড ডিভাইস অর্ডার করেন আকাশ। অর্ডারের সময়ই তিনি পণ্যের পুরো মূল্য পরিশোধ করেন। পরে সোমবার বিকেল ৫টার দিকে কুরিয়ারের মাধ্যমে পার্সেলটি তার বাড়িতে পৌঁছে।

পার্সেল হাতে পাওয়ার পর বাক্স খুলতেই ডিভাইসের পরিবর্তে ভেতরে গোবর দেখতে পান তিনি। অনলাইনে কেনাকাটার নামে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে দ্রুত সাইবার ক্রাইম পুলিশের কাছে অভিযোগ করেন আকাশ। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু হয়েছে। পণ্য বুকিংয়ের জন্য ব্যবহৃত ওয়েবসাইটের সত্যতা, অর্থপ্রদানের লেনদেনের তথ্য এবং কুরিয়ার ডেলিভারি ব্যবস্থার বিভিন্ন ধাপ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তারা যাচাইকৃত প্রতিষ্ঠান ও অফিসিয়াল ওয়েবসাইট থেকে পণ্য কেনার পাশাপাশি বিক্রেতার পরিচয় ও লেনদেনের নিরাপত্তা যাচাই করে অর্ডার করার পরামর্শ দিয়েছেন।


Share: