Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / ওভারলোড ও ঢাকনাবিহীন বালুর ট্রাকে ৮১ হাজার টাকা জরিমানা - Chief TV

ওভারলোড ও ঢাকনাবিহীন বালুর ট্রাকে ৮১ হাজার টাকা জরিমানা - Chief TV

2026-09-14  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  82 views
ওভারলোড ও ঢাকনাবিহীন বালুর ট্রাকে ৮১ হাজার টাকা জরিমানা - Chief TV

সিরাজগঞ্জের কাজীপুরে অতিরিক্ত বালু বোঝাই ও ঢাকনাবিহীনভাবে বালু পরিবহনের দায়ে তিন ট্রাকচালক ও এক বালুর পয়েন্টের ব্যবস্থাপককে মোট ৮১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার কাজীপুরের মেঘাই এলাকার একটি বালুর পয়েন্টে উপজেলা প্রশাসন ও কাজীপুর থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

প্রশাসন ও পুলিশ সূত্রে জানা যায়, অতিরিক্ত বালু বোঝাই এবং ঢাকনাবিহীন অবস্থায় বালুবাহী ট্রাক চলাচলের কারণে প্রায়ই সড়কে বালু পড়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। এর মধ্যে গত ১৩ সেপ্টেম্বর সকাল সোয়া ৬টার দিকে কাজীপুরের শিমুলদাইড় এলাকায় বালুবাহী ট্রাকের চাপায় এক বৃদ্ধা নিহত হন।

এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে রোববার মেঘাই এলাকার বালুর পয়েন্টে অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত বালু বোঝাই করে এবং ঢাকনাবিহীন অবস্থায় সড়কে চলাচলের দায়ে তিন ট্রাকচালককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ট্রাকে অতিরিক্ত বালু বোঝাইয়ের ঘটনায় সংশ্লিষ্ট বালুর পয়েন্টের ব্যবস্থাপককে ৫১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

প্রশাসন জানিয়েছে, সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে ওভারলোড ও ঢাকনাবিহীন বালুবাহী ট্রাকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


Share: