Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / পঞ্চগড়ে কর্মসূচিতে যাওয়ার পথে যুবলীগ নেতাসহ আটক ৪ - Chief TV

পঞ্চগড়ে কর্মসূচিতে যাওয়ার পথে যুবলীগ নেতাসহ আটক ৪ - Chief TV

2026-09-17  ডেস্ক রিপোর্ট  19 views
পঞ্চগড়ে কর্মসূচিতে যাওয়ার পথে যুবলীগ নেতাসহ আটক ৪ - Chief TV

পঞ্চগড়ের দেবীগঞ্জে যুবলীগের ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার পথে উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট চুলিয়ার মোড় এলাকায় পুলিশের চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন দেবীগঞ্জ উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আয়নাল হক (৪২), চেংঠী হাজরাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী কৈলাশ চন্দ্র রায় (৩৫) ও রমেশ চন্দ্র রায় (৩৫) এবং একই ইউনিয়ন যুবলীগের কর্মী মো. উমর আলী (২৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৬ থেকে ১৯ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে যুবলীগ। আদালতের রায়ের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, কর্মসূচি বাস্তবায়নে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাতে বের হচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীরহাট চুলিয়ার মোড়ে চেকপোস্ট বসানো হয়। পরে কর্মসূচিতে যাওয়ার সময় আয়নাল হকসহ চারজনকে আটক করা হয়।

পরে তাদের ২০২৫ সালে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে যুবলীগ নেতাসহ চারজনকে আটক করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।


Share: