Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ট্রেন্ডিং / ‘পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ’, কার্ড নিয়ে যা জানা গেল - Chief TV

‘পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ’, কার্ড নিয়ে যা জানা গেল - Chief TV

2026-09-17  ডেস্ক রিপোর্ট  21 views
‘পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ’, কার্ড নিয়ে যা জানা গেল - Chief TV

‘আসিফ মাহমুদ আমাকে নক করেছিলেন, তখন তিনি উপদেষ্টা ছিলেন এবং আমাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে চেয়েছিলেন’—এমন শিরোনামে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রিন্ট সংস্করণের একটি কথিত সংবাদপত্রের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ছবিটিতে দাবি করা হয়েছে, জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে এমন একটি তথ্য জানিয়েছেন। সেখানে বলা হয়েছে, আসিফ মাহমুদ তাকে মোবাইল ফোনে বার্তা পাঠিয়েছিলেন এবং তাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে যেতে চেয়েছিলেন।

তবে অনুসন্ধানে দেখা গেছে, পরীমনি প্রকাশ্যে এমন কোনো মন্তব্য করেননি। তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজেও এ ধরনের কোনো সংবাদ প্রকাশের তথ্য পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদপত্রের ছবিটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

পরে ছড়িয়ে পড়া ছবিটি একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকারী প্রযুক্তির মাধ্যমে যাচাই করা হয়। যাচাইয়ে ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি বা সম্পাদনার লক্ষণ পাওয়া যায়।

অর্থাৎ, বাংলাদেশ প্রতিদিনের প্রিন্ট সংস্করণে পরীমনি ও আসিফ মাহমুদকে নিয়ে এমন সংবাদ প্রকাশিত হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। প্রচারিত সংবাদপত্রের কার্ডটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে বলে যাচাইয়ে উঠে এসেছে।


Share: