Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / ঢাকা / রাজধানীর কাজলায় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার - Chief TV

রাজধানীর কাজলায় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার - Chief TV

2026-09-11  ডেস্ক রিপোর্ট  56 views
রাজধানীর কাজলায় যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার - Chief TV

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা সনটেক এলাকা থেকে রাব্বী (২৬) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে এলাকার একটি সুপারশপের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক অতনু দে জানান, ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের পরিবারের দাবি, মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে রাব্বীকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্যরা উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করেছেন।

নিহতের ভাগ্নি সুবর্ণা জানান, সকাল সাড়ে ৭টার দিকে পরিচিত একজন তাদের বাসায় গিয়ে রাব্বীর মৃত্যুর খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ দেখতে পান।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাব্বী শনিরআখড়ার গোবিন্দপুর এলাকায় স্ত্রী ও তিন মাস বয়সী সন্তানকে নিয়ে বসবাস করতেন। তিনি যাত্রাবাড়ীতে বাবার সঙ্গে মাছের আড়তে কাজ করতেন।

এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু আহমেদ।


Share: