Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / সুইমস্যুটে জলপরী হয়ে ভাসছেন পরীমনি - Chief TV

সুইমস্যুটে জলপরী হয়ে ভাসছেন পরীমনি - Chief TV

2026-09-10  ডেস্ক রিপোর্ট  56 views
সুইমস্যুটে জলপরী হয়ে ভাসছেন পরীমনি - Chief TV

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি নতুন লুকে আবারও আলোচনায় এসেছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পেজে সুইমিংপুলে তোলা দুটি ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী।

ছবিতে কালো রঙের সাঁতারের পোশাকে নীল জলের মাঝে হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত অবস্থায় দেখা যায় পরীমনিকে। ছবি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। পোস্টটিতে জমতে থাকে নানা প্রশংসাসূচক মন্তব্য ও প্রতিক্রিয়া।

একটি ছবিতে পানির মধ্যে চুল ঠিক করতে দেখা যায় তাকে। অন্য ছবিতে পানিতে স্বাচ্ছন্দ্যে ভেসে থাকার মুহূর্ত ধরা পড়েছে। দুই ছবিতেই তার স্বাভাবিক সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাসী ভঙ্গি নজর কেড়েছে ভক্তদের।

ব্যক্তিগত ও পেশাগত জীবনের বিভিন্ন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগ করে নেন পরীমনি। তার নতুন এই ছবিগুলোও এরই মধ্যে বিনোদনপ্রেমীদের মধ্যে বেশ আলোচনা তৈরি করেছে।


Share: