2026-09-07ডেস্ক রিপোর্ট
ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে সোনা-গয়না আত্মসাৎকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করা সোনার একটি অংশ উদ্ধার করা হয়েছে।
View more
2026-09-06এম এ মান্নান,সুনামগঞ্জ প্রতিনিধি:
শাহাবুদ্দিন ফারুকী মধ্যনগর সদর ইউনিয়নের ফারুকনগর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ১৯৭৭ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। চেয়ারম্যান থাকাকালে দল-মতনির্বিশেষে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
View more
2026-09-03ডেস্ক রিপোর্ট
পুলিশ সূত্রে জানা গেছে, আসির মিয়া ও তার দুই ভাই নাছির মিয়া এবং বাচ্চু মিয়ার বিরুদ্ধে ডাকাতির অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় এসআই নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আসির মিয়াকে আটক করে। পরে তাকে থানায় নেওয়ার সময় এলাকায় হট্টগোলের সৃষ্টি হয়।
View more
2026-08-23ডেস্ক রিপোর্ট
নিখোঁজ হওয়ার দুই দিন পর রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার বালিজুরী ইউনিয়নের পিরোজপুর গ্রামের কাছে বৌলাই নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুকাইয়া নুর ফরিদপুরের কোতোয়ালি থানার গল চামোট ২ নম্বর সড়ক এলাকার চিকিৎসক ডা. শাহনুর রহমানের মেয়ে।
View more
2026-08-21ডেস্ক রিপোর্ট
গ্রেপ্তার আছিয়া বেগম সুনামগঞ্জ সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের গোদারগাঁও গ্রামের মো. তাজ উদ্দিনের দ্বিতীয় স্ত্রী। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শিশুটিকে নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন।
View more
2026-08-19এম এ মান্নান,সুনামগঞ্জ প্রতিনিধি:
স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যনগর ও ধর্মপাশা—দুই উপজেলার মানুষের জন্য বাদশাগঞ্জে একটি মাত্র সাবরেজিস্ট্রি অফিস রয়েছে। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বুধবার সেখানে দলিল রেজিস্ট্রি হয়। অভিযোগ রয়েছে, ভুয়া খাজনার রশিদ ব্যবহার করে কিছু দলিল রেজিস্ট্রি করা হচ্ছে।
View more
2026-08-17ডেস্ক রিপোর্ট
কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অনুমোদনপত্রে আগামী তিন মাসের মধ্যে জগন্নাথপুর উপজেলার সব ইউনিয়নে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সুনামগঞ্জ জেলা ও কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় করে সংগঠনের গঠনতন্ত্র ও নিয়ম-কানুন মেনে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
View more
2026-07-16ডেস্ক রিপোর্ট
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় ৪৫ বছর পর হত্যাকাণ্ডে অভিযুক্ত পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
View more
2026-07-16ডেস্ক রিপোর্ট
আজ ১৬ জুলাই, ঐতিহাসিক জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কারের দাবিতে চলা ছাত্র আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ নিহত হন। তার মৃত্যুর ঘটনা দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করে এবং আন্দোলন নতুন মোড় নেয়। একই দিনে চট্টগ্রাম ও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আরও কয়েকজন নিহত হন।
View more