মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সরকারি বক্ষব্যাধি ক্লিনিকের ভেতরে মাদক সেবনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে যমুনা নদী থেকে অবৈধ ও অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলন করে আসছে। এতে নদীতীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি বাড়ছে। হরিচন্ডী বাজার, বসতবাড়ি, আবাদি জমি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা হুমকির মুখে পড়েছে বলে দাবি করেন তারা।
পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে বাঙ্গাবাড়িয়া এলাকা থেকে একটি গরু চুরি করে নিয়ে যাচ্ছিলেন বেলাল হোসেন। পরে ভোর ৪টা ১৫ মিনিটের দিকে নওগাঁ সদর থানার একটি বিশেষ টহল দল জবার মোড়ে তাকে চোরাই গরুসহ আটক করে।
পুকুরটিতে পাঙ্গাস ছাড়াও শিং, মাগুর ও দেশি ফলিসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। শ্রমিকরা তখনও জাল টেনে পুকুর থেকে মরা মাছ তুলে আনছিলেন। পুকুরের তলদেশেও বিপুলসংখ্যক মাছ মরে পড়ে রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
স্থানীয়রা জানান, সকালে আগ্রাদ্বিগুন এলাকা থেকে চার বন্ধু একটি মোটরসাইকেলে করে বাড়ির দিকে ফিরছিলেন। শিমুলতলী ব্রিজের ওপর পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের পাশে থাকা একটি পিলারে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা শ্রীজয় বর্মণ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ফজলুর রহমান বাবু জানান, খোঁজ নিয়ে তিনি জানতে পারেন, শুধু তাঁর বাড়িতেই নয়, আশপাশের আরও কয়েকটি বাড়িতেও একইভাবে বিদ্যুতের তারসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।
সঠিক পরিচর্যা, শিক্ষা, প্রশিক্ষণ ও উপযুক্ত সুযোগ পেলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও দেশের গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম।
সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি শাহ্ আবদুল্লাহ আল-মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাজিপুর থানা শাখার সভাপতি হাফেজ আবু জাফর সরকার।
বহিষ্কারাদেশে বলা হয়েছে, মিজানুর রহমানের বিরুদ্ধে অন্যের বাড়ি দখলসহ সংগঠনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ কারণে গত ২১ জুলাই তাঁকে বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি না ছাড়ায় দলের ভাবমূর্তি রক্ষায় তাঁকে বিএনপির সব পদ ও সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান সি. জোসেফ বিজয় নারীদের জন্য একাধিক বড় সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর মধ্যে রয়েছে বছরে তিনটি বিনামূল্যে এলপিজি সিলিন্ডার এবং সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের সুবিধা সম্প্রসারণ।
রোববার (২৩ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মজিবুর রহমান ঢাকার আদালতে এ আবেদন করেন। রিমান্ড আবেদনের শুনানির জন্য আগামী ২৭ আগস্ট দিন ধার্য করেছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা। ওইদিন ডনকে আদালতে হাজির করা হবে।
তিনি আরও বলেন, তৃণমূলের মানুষের সমস্যাগুলো সরাসরি জানতেই এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে। জনগণের মতামত ও অভিযোগের ভিত্তিতে এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।