শুক্রবার (২১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর। এর আগে বৃহস্পতিবার রাতে বাহাগিলী ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
নিষিদ্ধ ঘোষিত ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডি থেকে মিছিলের ভিডিওটি পোস্ট করা হয়। পরে ভিডিওটির বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে তার নির্দেশে ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের কর্মী
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার (২১ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন।
রাজধানীর মধ্যবাড্ডায় অবস্থিত জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফল-২০২৬ সেমিস্টারের নবীনবরণ ও পরিচিতি অনুষ্ঠান। নবীন শিক্ষার্থীদের পদচারণা ও প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজনে পুরো ক্যাম্পাসে তৈরি হয় উৎসবের আমেজ।
সৈয়দপুরের রাসুলপুর একতা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে আয়োজক দল ছাড়াও বগুড়া, ঠাকুরগাঁওয়ের সিতাবগঞ্জ, জয়পুরহাট, রংপুর, গাজীপুর, যশোরের দর্শনা ও দিনাজপুরের ভবানীপুর হরিজন পল্লীর দল অংশ নেয়। ফাইনালে মুখোমুখি হয় গাজীপুর ও জয়পুরহাটের দল।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৮ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। বঙ্গভবনের দরবার হলে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রাজধানীর মোহাম্মদপুরের কাটাশূর বেড়িবাঁধ এলাকায় মসজিদের দানকৃত জমি দখলের চেষ্টায় ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় একটি অপরাধী চক্রের বিরুদ্ধে। অস্ত্রধারী সন্ত্রাসীদের মাধ্যমে হাজী লাট মিয়া ঘাট জামে মসজিদের টিনশেড ভবনে ভাঙচুর চালানোর অভিযোগে মসজিদ কমিটির পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় অভিযোগ করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে তারা বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন। তিন বাহিনীর প্রধানরা হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌভিক সাহা নিখোঁজ হয়েছেন। তাকে খুঁজে পেতে স্বজন, সহপাঠী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানা জায়গায় খোঁজ চালাচ্ছেন। তবে একই সময়ে তার খালাতো ভাইয়ের স্ত্রীও নিখোঁজ হওয়ার তথ্য সামনে আসায় ঘটনাটি নিয়ে নতুন করে রহস্য তৈরি হয়েছে।
ভারতের মুম্বাইয়ের পোওয়াই এলাকায় বদনজর দূর করার কথা বলে হিজড়ার বেশে এক নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ২৮ বছর বয়সী এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবকের নাম অনিল শীষরাও সিন্দে। গত ১৮ আগস্ট এ ঘটনা ঘটে।
সাবেক মন্ত্রী দীপু মনির প্রয়াত স্বামী তৌফীক নাওয়াজের জানাজায় অংশ নিতে গিয়ে গ্রেপ্তার হওয়া ভৈরব উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আল রাফি প্রত্যয়কে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২৫ বছর আগে ১০ বছর বয়সে বাবার সঙ্গে বাংলাদেশ-ভারত সীমান্ত পেরিয়ে ভারতে যান ফরিদ। পরে বাবা-ছেলে পাকিস্তানে পৌঁছান। সেখানে কাজ করার সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনায় তার দুই পা কেটে ফেলতে হয়।