মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থানগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ পেয়েছে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের মহাপরিদর্শকের প্রতিবেদনের বরাতে সিবিএস নিউজ জানিয়েছে, এসব হামলায় সামরিক সরঞ্জামের ক্ষতির পরিমাণ সর্বোচ্চ ৩৭০ কোটি ডলার। ক্ষতিগ্রস্ত সরঞ্জামের তালিকায় প্রায় ৬০টি বিমানও রয়েছে।
হরমুজ প্রণালির প্রবেশমুখ থেকে যুক্তরাষ্ট্রের একটি চালকবিহীন ডুবো ড্রোন জব্দ করার দাবি করেছে ইরান। দেশটির দাবি, অত্যাধুনিক এই স্বয়ংক্রিয় পানির নিচের যানটি সামরিক অভিযানে নজরদারি ও বিভিন্ন তথ্য সংগ্রহে ব্যবহৃত হচ্ছিল। তবে ইরানের এ দাবি নাকচ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন।
ইরানে জ্বালানি ট্যাংকার ও বাসের দুর্ঘটনার দীর্ঘ ইতিহাস রয়েছে। দুর্বল সড়ক অবকাঠামো, পুরোনো যানবাহন এবং ভারী পণ্যবাহী যান চলাচলকে দেশটিতে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) প্রকাশিত প্রতিবেদনে একাধিক সূত্রের বরাতে বলা হয়, ব্যারন স্বভাবগতভাবেই অন্তর্মুখী এবং সাধারণত বাইরে বের হওয়া কিংবা জনসমক্ষে আসা এড়িয়ে চলেন। তবে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে তার চলাফেরায় আরও সতর্কতা নেওয়া হচ্ছে বলে দাবি করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি ও লেবাননভিত্তিক সংবাদমাধ্যম আল-মানারকে দেওয়া সাক্ষাৎকারে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মহসেন রেজাই এসব হুঁশিয়ারি দেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সিক্রেট সার্ভিসের মুখপাত্র নেট হেরিং এক ই-মেইলে এ তথ্য জানান। তিনি বলেন, সংস্থাটি ভিডিওটির বিষয়ে অবগত এবং সুরক্ষাধীন ব্যক্তিদের বিরুদ্ধে হুমকি হিসেবে বিবেচিত হতে পারে এমন যেকোনো বিষয় তদন্ত করে। তবে অভিযান ও নিরাপত্তার স্বার্থে সুরক্ষাসংক্রান্ত গোয়েন্দা তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় না।
ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মশহর মাশহাদের পবিত্র ইমাম রেজা মাজারে দাফন করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) ভোরে অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সমাহিত করার মাধ্যমে সপ্তাহব্যাপী চলা শেষকৃত্যের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফনকে কেন্দ্র করে দেশজুড়ে এক সপ্তাহের শোক কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজধানী তেহরানসহ কোম, মাশহাদ এবং ইরাকের নাজাফ ও কারবালায় একাধিক শোক ও ধর্মীয় আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশে যাত্রা করেন।
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তি এবং সাম্প্রতিক সংঘাতের পর এক নতুন জনমত জরিপে দেখা গেছে, ইসরাইলের সিংহভাগ নাগরিকই বিশ্বাস করেন এই পরিস্থিতিতে ইরান আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটি এবং আগাম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে পরিচালিত এই জরিপটি ইসরাইলি জনগণের মধ্যে তৈরি হওয়া তীব্র হতাশা ও উদ্বেগের চিত্র ফুটিয়ে তুলেছে। গত ১৭ থেকে ২০ জুনের মধ্যে ৩,৬৪৪ জন উত্তর
যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে দেশটির তেল শিল্প একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্র হবে বলে মন্তব্য করেছেন ইরানের তেলমন্ত্রী মহসেন পাকনেজাদ।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল শনিবার (২০ জুন) সন্ধ্যায় সুইজারল্যান্ডে পৌঁছেছে।