সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহিনুর রহমান দাবি করেন, প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকেই তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৭ সালে তাকে একটি মামলায় জড়ানো হয়। ওই মামলায় দুই দিন কারাভোগের পর জামিন পেলেও তিনি আর প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারেননি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সড়কের পাশ থেকে সরকারি গাছ অবৈধভাবে কাটার অভিযোগে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। নির্ধারিত অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে আরও এক দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
স্থানীয়দের ভাষ্য, সাবিনা বাড়ির সামনে অবস্থান নেওয়ার পর সিয়ামের পরিবারের সদস্যরা বাড়িতে তালা দিয়ে অন্যত্র চলে যান। শুক্রবার দুপুর পর্যন্ত তিনি বাড়িটির সামনে অবস্থান করছিলেন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও প্রতিবেশীরা সেখানে জড়ো হন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন বলে জানা গেছে।
বিজিবি জানায়, ভোরে ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স পাঁচবিবি উপজেলার পশ্চিম উচনা গ্রামে শাহীন আলমের বাড়িতে অভিযান চালায়। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালিয়ে ৬৫৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৩৩ হাজার ৭৯৭ টাকা, পাঁচটি মোবাইল ফোন ও একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
নিহত মিনহাজ ওই গ্রামের মো. ওয়াহেদ আলীর ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির দ্বিতীয় তলায় যান মিনহাজ। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির ওপরের তলায় তার মরদেহ দেখতে পান তারা।
খবর পেয়ে জয়পুরহাট সদর থানার পুলিশ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে বিকাশ পাহানের মরদেহ সমাধি দেওয়া হয়।
স্থানীয় লোকজন ও ইলিশের আড়তদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাধীনতার আগ থেকেই আক্কেলপুরে ইলিশের পাইকারি বাজার বসছে। একসময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকাল ট্রেনে করে ইলিশ আসত এই বাজারে। সময়ের সঙ্গে মাছ পরিবহনের ধরন বদলেছে। বর্তমানে চাঁদপুর, খুলনা, পাথরঘাটাসহ বিভিন্ন এলাকা থেকে ট্রাকে করে ইলিশ বগুড়ায় আনা হয়। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় মাছ নিয়ে আসা হয় আক্কেলপুর রেলস্টেশন-সংলগ্ন ইলিশের পাইকারি বা
জেলা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জয়পুরহাটে মোট ২২টি হিমাগার রয়েছে। এর মধ্যে কালাই উপজেলায় ১৪টি, ক্ষেতলালে ৪টি, পাঁচবিবিতে ২টি এবং আক্কেলপুরে ২টি। এসব হিমাগারে আনুমানিক দুই লাখ টন বীজ ও খাবার আলু সংরক্ষণ করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, ২ নম্বর প্ল্যাটফর্মের দীর্ঘ অংশজুড়ে যাত্রীদের জন্য কোনো স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা নেই। বৃষ্টি শুরু হলে নিরাপদ জায়গার খোঁজে যাত্রীরা ছুটে যান দোকান, টিকিট কাউন্টার কিংবা অন্য কোনো আশ্রয়ের নিচে। আবার ট্রেন আসার ঘোষণা হলে দ্রুত প্ল্যাটফর্মে ফিরতে হয়। এতে শিশু, বয়স্ক, অসুস্থ ও প্রতিবন্ধী যাত্রীদের ভোগান্তি সবচেয়ে বেশি হয়।
বহিষ্কারাদেশে বলা হয়েছে, মিজানুর রহমানের বিরুদ্ধে অন্যের বাড়ি দখলসহ সংগঠনবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ কারণে গত ২১ জুলাই তাঁকে বাড়িটি ছেড়ে দেওয়ার জন্য সাত দিনের সময় দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি না ছাড়ায় দলের ভাবমূর্তি রক্ষায় তাঁকে বিএনপির সব পদ ও সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তামবিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উত্তর গোপালপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ওই দুজনকে আটক করে তাদের কাছ থেকে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
শনিবার (২২ আগস্ট) সকালে চিলাহাটি থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসে ৭৩২ নম্বর বরেন্দ্র এক্সপ্রেস। জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা পার হওয়ার পরপরই ট্রেনটির একটি যাত্রীবাহী কোচের কয়েল স্প্রিং ভেঙে নিচের দিকে নেমে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে।