বিয়ের আনন্দ কাটতে না কাটতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জের নববিবাহিত যুবক ইকন। জিপ গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। তারা ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে ট্রাক ও মোটরসাইকেলটি আটক করে থানায় নেওয়া হয়েছে। পলাতক দুই চালককে শনাক্তের কাজ চলছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহত আমির আলী মন্ডল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব কুঠিরপাড়া এলাকার মৃত আব্দুস সাহান মন্ডলের ছেলে। গরুর ওষুধ কিনতে সৈয়দপুর বাজারে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সকালে সিরাজদিখান ফায়ার স্টেশনে খবর আসে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে কুচিয়ামোড়া ব্রিজের ঢালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।
চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় সৈনিক আবু বকর সিদ্দিক পিয়াসসহ দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামমুখী লেনে একটি অজ্ঞাতনামা ট্রাক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা শ্যামলী পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারায়। পরে চালক বাসটি সামলাতে না পেরে ডান পাশের সড়ক বিভাজকের ওপর তুলে দিলে সেটি উল্টে যায়।
গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খায়রুল ইসলাম পলাশ পেশায় ওষুধ ব্যবসায়ী। তার গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়নের ভবানিপুর গ্রামে। কিছুদিন আগে তিনি দ্বিতীয় স্ত্রী ইসরাত জাহান লিজার বাড়িতে গিয়ে বসবাস শুরু করেন। সেখানে একটি ফার্মেসি পরিচালনা করতেন তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউসুফ হাসান আলিফ গাজীপুরের কাপাসিয়া উপজেলার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে। জীবিকার সন্ধানে কিছুদিন আগে তিনি স্পেনে পাড়ি জমান। দেশটির নতুন নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর মাত্র দুই দিন আগে তিনি কাজের অনুমতি বা ওয়ার্ক পারমিট পেয়েছিলেন।
সৌদি আরবের তায়েফ শহরে এক সৌদি তরুণের গুলিতে কামরুল জামান নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। রোববার তায়েফের হাওয়ায়েয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর হামলাকারী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার রাতে বারৈয়ারহাট বাজার থেকে নতুন মোটরসাইকেল কিনে বন্ধু ওমরকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন শুভ। পথে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সড়কের বড়তাকিয়া গেট এলাকায় দ্রুতগতির একটি লরির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।