রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজ থেকে ২৩ জনকে আটক করেছে থানা পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তারা সেখানে গোপন বৈঠক করছিলেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেজগাঁও কলেজে অভিযান চালিয়ে গোপন বৈঠক থেকে ২৩ জনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তিরা কোন সংগঠনের সঙ্গে জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য নিশ্চিত করেননি ওই কর্মকর্তা।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।