Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / ঠাকুরগাঁও / ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Chief TV

ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Chief TV

2026-09-10  রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি  37 views
ঠাকুরগাঁওয়ে ৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Chief TV

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ মো. সিরাজুল ইসলাম (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সিরাজুল ইসলামের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় সিরাজুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


Share: