2026-09-14ইসমাইল হোসেন নিজাম, লালমনিরহাট প্রতিনিধি
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ভারতের উত্তর দিনাজপুরের ৬৩ চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের একটি টহলদল বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি চালায়। পরে বিএসএফ সদস্যরা আহত তিনজনকে উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসাদুল হকের মৃত্যু হয়।
View more
2026-09-13ডেস্ক রিপোর্ট
নিহতরা হলেন উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের আব্দুল ওয়াজেদের ছেলে আসাদুল হক এবং উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে মোস্তাকিম। আহত শ্রী উদা একই উপজেলার উত্তর ইন্দ্রইল গ্রামের মুনষা নারায়ণের ছেলে।
View more
2026-09-11ডেস্ক রিপোর্ট
সাইবার সংশ্লিষ্টরা বলছেন, স্মার্টফোনের মাধ্যমে সহজেই এসব অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে প্রবেশের সুযোগ তৈরি হচ্ছে। শুরুতে অল্প অঙ্কের অর্থ জেতানোর মাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে আস্থা তৈরি করা হয়। পরে বড় অঙ্কের অর্থ বিনিয়োগে প্রলুব্ধ করা হয়। একপর্যায়ে অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়েন, কেউ জমি-জমা বা বসতবাড়ি বিক্রি করেও ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে পারিবারিক ও সামাজিক জীবনে নেমে আসে নানা সংকট।
View more
2026-09-10রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
উদ্ধার করা বোতলের মধ্যে ২০টি ফেন্সিবিলের বোতলে দুই লিটার এবং ২৫টি এসকাফের বোতলে আড়াই লিটার বাদামি তরল পদার্থ পাওয়া যায়। সব মিলিয়ে ৪ দশমিক ৫ লিটার তরল পদার্থ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
View more
2026-09-10রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সিরাজুল ইসলামের কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
View more
2026-09-07ডেস্ক রিপোর্ট
দীর্ঘদিনের প্রত্যাশার পর অবশেষে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত স্থানে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
View more
2026-09-07রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
সার্কিট হাউসের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত নাগরিক সংবর্ধনায় যোগ দেন তিনি। তাকে একনজর দেখতে সেখানে জড়ো হন হাজারো মানুষ। মাঠের পাশাপাশি আশপাশের সড়ক ও বিভিন্ন ভবনের ছাদেও মানুষের ভিড় দেখা যায়।
View more
2026-09-06রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সড়কের ডিভাইডারগুলোতে নতুন করে রঙ করা হচ্ছে। সড়কের পাশের বিভিন্ন এলাকা পরিষ্কার করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোকে দৃষ্টিনন্দন করে তুলতে চলছে নানা প্রস্তুতি। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে সংশ্লিষ্টদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
View more
2026-09-04রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম ঠাকুরগাঁও সফর ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো জেলাজুড়ে। তাকে বরণ করে নিতে শহরের সড়ক, ডিভাইডার ও বিভিন্ন স্থাপনায় চলছে রঙের কাজ। পাশাপাশি চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের নানা প্রস্তুতি। রাষ্ট্রপতির আগমনকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসের পাশাপাশি জেলার উন্নয়ন নিয়েও নতুন প্রত্যাশা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।
View more