Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বিনোদন / ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ! - Chief TV

ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ! - Chief TV

2026-09-18  ডেস্ক রিপোর্ট  33 views
ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ! - Chief TV

জনপ্রিয় নাট্যধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেলকে বাদ দেওয়া হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি পাভেলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই তাকে ঘিরে শুরু হয় নানা আলোচনা। এর মধ্যেই নির্মাতা কাজল আরেফিন অমির প্রকাশ করা একটি তালিকাকে কেন্দ্র করে নতুন করে গুঞ্জন দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কাজল আরেফিন অমি তার ফেসবুক অ্যাকাউন্টে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন। সেখানে ধারাবাহিকটির নিয়মিত ও পরিচিত বেশ কয়েকজন শিল্পীর নাম থাকলেও সাইদুর রহমান পাভেলের নাম দেখা যায়নি।

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে পাভেলকে ধারাবাহিক থেকে বাদ দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। দর্শকদের কেউ কেউ ধারণা করছেন, ভাইরাল হওয়া ভিডিওটির পরিপ্রেক্ষিতেই ধারাবাহিকটিতে পাভেলের উপস্থিতি নিয়ে পরিবর্তন আনা হয়েছে।

তবে পাভেলকে ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে বাদ দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো নির্মাতা কাজল আরেফিন অমি কিংবা অভিনেতা পাভেলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জন হিসেবেই রয়েছে।

দীর্ঘদিন ধরে দর্শকদের মধ্যে জনপ্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্র ও সংলাপ নিয়ে নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়ে থাকে।


Share: