Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / জিও ব্যাগ ধসে ঝুঁকিতে বসতি ও বিদ্যালয়, দ্রুত ব্যবস্থা চায় এলাকাবাসী - Chief TV

জিও ব্যাগ ধসে ঝুঁকিতে বসতি ও বিদ্যালয়, দ্রুত ব্যবস্থা চায় এলাকাবাসী - Chief TV

2026-07-10  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  102 views
জিও ব্যাগ ধসে ঝুঁকিতে বসতি ও বিদ্যালয়, দ্রুত ব্যবস্থা চায় এলাকাবাসী - Chief TV

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের ভুষির ভিটা গ্রামে গভীর রাতে পূর্বে ডাম্পিং করা জিও ব্যাগ হঠাৎ তিনটি স্থানে ধসে গেছে। এর মধ্যে এক স্থানে প্রায় ৫০ মিটার, অন্য স্থানে ৩০ মিটার এবং অপর স্থানে প্রায় ২০ মিটার এলাকা ডেবে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধসে যাওয়া তিনটি স্থানের মধ্যে দুটি সাধারণ মানুষের বসতিপূর্ণ এলাকায় এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের অংশে অবস্থিত। আকস্মিক এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসীর অভিযোগ, ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে দ্রুত পুনরায় জিও ব্যাগ ডাম্পিং করা না হলে নদীভাঙন আরও ভয়াবহ রূপ নিতে পারে। এতে বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলে তারা আশঙ্কা করছেন।

স্থানীয়রা অবিলম্বে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জরুরি ভিত্তিতে পুনরায় জিও ব্যাগ ডাম্পিংয়ের দাবি জানিয়েছেন। এ বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।


Share: