Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / কাজীপুরে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩ - Chief TV

কাজীপুরে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩ - Chief TV

2026-09-14  এস এম শুভ সরকার, কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি  59 views
কাজীপুরে পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ৩ - Chief TV

সিরাজগঞ্জের কাজীপুরে পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ কেজি ৭৫ গ্রাম গাঁজা ও ২১ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় প্রথমে পাঁচগাছি চরপাড়া এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী এনামুল হকের বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ।

অভিযানকালে ওই বাড়ি থেকে এনামুল হকের ছেলে শাফিউল ইসলাম ও তার স্ত্রী কল্পনা খাতুনের হেফাজত থেকে ২ কেজি ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে পুলিশ তাদের দুজনকে গ্রেপ্তার করে।

অন্যদিকে, পৃথক অভিযানে সোনামুখী এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. আব্দুর রাজ্জাকের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার শয়নকক্ষ থেকে ২১ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পৃথকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার পর তাদের আদালতে পাঠানো হয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।


Share: