Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / বরিশাল বিভাগ / সারাদেশ / বরিশাল / মৃত্যুর আগে সাংবাদিক পুলক চ্যাটার্জি ৫টি নোটে যা লিখেছেন - Chief TV

মৃত্যুর আগে সাংবাদিক পুলক চ্যাটার্জি ৫টি নোটে যা লিখেছেন - Chief TV

2026-09-12  ডেস্ক রিপোর্ট  30 views
মৃত্যুর আগে সাংবাদিক পুলক চ্যাটার্জি ৫টি নোটে যা লিখেছেন - Chief TV

বরিশালে দৈনিক সমকালের কার্যালয় থেকে পুলক চ্যাটার্জি নামে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় নগরের প্যারারা রোডে অবস্থিত সমকাল ব্যুরো কার্যালয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সমকাল কার্যালয়ের ভেতরে পুলক চ্যাটার্জিকে দেখতে না পেয়ে বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের দরজা খুলে তাঁর মরদেহ উদ্ধার করে।

শুক্রবার রাত ৯টার দিকে পুলিশ মরদেহটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনাস্থল থেকে একটি ব্যক্তিগত নোট পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এতে তাঁর শারীরিক অসুস্থতা ও দীর্ঘদিনের চিকিৎসার প্রসঙ্গ ছিল বলে জানা গেছে। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে।

বরিশাল মহানগর পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, ঘটনাস্থল থেকে একটি নোট পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

পুলক চ্যাটার্জি দৈনিক সমকালের প্রতিষ্ঠাকাল থেকেই বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মে মাসে তিনি চাকরিচ্যুত হন। এরপর থেকে তিনি হতাশায় ছিলেন বলে সহকর্মী ও পরিচিতজনদের সূত্রে জানা গেছে। মাঝে মাঝে তিনি সমকাল কার্যালয়ে এসে বসতেন।

পুলক চ্যাটার্জি বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে মৃত্যুর কারণ ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।


Share: