জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। তবে দিনের ব্যস্ততার বাইরে নিজের জন্য নির্দিষ্ট সময় রাখতেই রাত ১০টার পর ফোন থেকে পুরোপুরি দূরে থাকেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন ও দৈনন্দিন রুটিন নিয়ে কথা বলতে গিয়ে এমনটাই জানিয়েছেন প্রভা।
অভিনেত্রী বলেন, রাত ১০টার পর তিনি আর ফোন ব্যবহার করেন না। এ সময় পৃথিবীতে যা-ই ঘটুক না কেন, ফোন বন্ধ রাখেন তিনি। এমনকি ওই সময় কেউ ফোন করলেও তাকে পাওয়া যায় না।
প্রভার ভাষায়, রাত ১০টার পর ফোনটি নিজের কাছ থেকে দূরে রাখেন তিনি। ফলে কেউ ফোন বা যোগাযোগের চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে সাড়া দিতে পারেন না। পরে সময় করে সব খবর জেনে নেন তিনি।
ব্যস্ত অভিনয়জীবনের মধ্যেও নির্দিষ্ট সময়ের পর প্রযুক্তি থেকে নিজেকে দূরে রাখার এই অভ্যাসই প্রভার দৈনন্দিন জীবনের অন্যতম বিশেষ দিক হয়ে উঠেছে।