অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী মারা গেছেন। শনিবার (১২ আগস্ট) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কর্মজীবনে অরিজিৎ চৌধুরী রূপালী ব্যাংক, বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি পিয়ার লার্নিং গ্রুপ, নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের পর্ষদ ও বিভিন্ন কমিটির সদস্য ছিলেন।
এর আগে অরিজিৎ চৌধুরী আইএফআইসি ব্যাংক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক এবং নেপাল বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদেও দায়িত্ব পালন করেন।
দীর্ঘ কর্মজীবনে সরকারি প্রশাসন ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অরিজিৎ চৌধুরীর মৃত্যুতে সংশ্লিষ্ট মহলে শোকের ছায়া নেমে এসেছে।