Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / সারের জন্য দীর্ঘ সিরিয়াল, তবুও মিলছে না পর্যাপ্ত সার - ChiefTV

সারের জন্য দীর্ঘ সিরিয়াল, তবুও মিলছে না পর্যাপ্ত সার - ChiefTV

2026-09-17  জাহিদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি  30 views
সারের জন্য দীর্ঘ সিরিয়াল, তবুও মিলছে না পর্যাপ্ত সার - ChiefTV

গাইবান্ধার গিদারী ইউনিয়নে সার সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকরা। প্রয়োজনীয় সার পাওয়ার আশায় ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ সিরিয়ালে দাঁড়িয়ে থাকলেও অনেক কৃষক চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় কৃষকদের ভাষ্য, জাতীয় পরিচয়পত্র দেখিয়ে সার সংগ্রহ করতে হচ্ছে। নিয়ম অনুযায়ী একজন কৃষককে ২৫ কেজি সার দেওয়ার কথা থাকলেও সিরিয়ালে কৃষকের সংখ্যা বেশি হওয়ায় অনেক ক্ষেত্রে ১০ থেকে ১৫ কেজি করে সার দেওয়া হচ্ছে।

এতে কৃষকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। কৃষকরা বলছেন, জমিতে সার প্রয়োগের উপযুক্ত সময় পেরিয়ে যাচ্ছে। অথচ প্রয়োজনীয় পরিমাণ সার না পাওয়ায় সময়মতো চাষাবাদ সম্পন্ন করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত সার না পাওয়ায় কৃষকদের দুর্ভোগ আরও বেড়েছে। অনেক কৃষককে একাধিকবার সার সংগ্রহের জন্য আসতে হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।

কৃষকদের দাবি, সার বিতরণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে এনে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বিতরণে স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত কৃষকদের প্রয়োজনীয় পরিমাণ সার পাওয়ার ব্যবস্থা করারও দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় কৃষকদের প্রশ্ন, সারের জন্য দীর্ঘ সময় সিরিয়ালে দাঁড়িয়েও যদি প্রয়োজনীয় সার না পাওয়া যায়, তাহলে সময়মতো চাষাবাদ সম্পন্ন করা কীভাবে সম্ভব?

গিদারী ইউনিয়নের কৃষকদের এই দুর্ভোগ দ্রুত নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।


Share: