Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / নওগাঁ / শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল - Chief TV

শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল - Chief TV

2026-09-16  উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি  40 views
শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল - Chief TV

নওগাঁর ধামইরহাটে পাঁচ বছর বয়সী এক শিশুকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

ঘটনাটি উপজেলার ধামইরহাট ইউনিয়নের রূপনারায়ণপুর (শল্পী) গ্রামের খাটাপাড়া এলাকার বলে জানা গেছে। পরিবারের সদস্যদের অভিযোগ, শিশুটিকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও নির্যাতন করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর থেকে সে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এবং স্বাভাবিক চলাফেরা ও কথাবার্তার ক্ষেত্রেও ভীতসন্ত্রস্ত আচরণ করছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শিশুটিকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের অনেকে ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শিশুটির পরিবারের সদস্যরাও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে যেন কোনো শিশুর সঙ্গে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে, ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।


Share: