Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / সৈয়দপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত - Chief TV

সৈয়দপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত - Chief TV

2026-09-12  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  32 views
সৈয়দপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী নিহত - Chief TV

নীলফামারীর সৈয়দপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় আমির আলী মন্ডল (৬৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৬টার দিকে উপজেলার বাঙালীপুর ইউনিয়নের সৈয়দপুর-পার্বতীপুর সড়কের কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির আলী মন্ডল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব কুঠিরপাড়া এলাকার মৃত আব্দুস সাহান মন্ডলের ছেলে। গরুর ওষুধ কিনতে সৈয়দপুর বাজারে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় সূত্রে জানা যায়, সৈয়দপুর সেনানিবাসের পাশ দিয়ে যাওয়া সড়কটিতে পেছন দিক থেকে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সাইকেলসহ আমির আলী সড়কে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা এসে নিহত ব্যক্তিকে শনাক্ত করেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেন।

এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলে লোকজনের ভিড় জমে সড়কে যানজটের সৃষ্টি হয়। প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন, আশপাশের বিভিন্ন স্থাপনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে পালিয়ে যাওয়া কাভার্ড ভ্যানটি শনাক্ত করা সম্ভব হতে পারে।


Share: