Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / সরকারি গাছ কাটায় পাঁচবিবিতে তিনজনের কারাদণ্ড - Chief TV

সরকারি গাছ কাটায় পাঁচবিবিতে তিনজনের কারাদণ্ড - Chief TV

2026-09-13  আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি  43 views
সরকারি গাছ কাটায় পাঁচবিবিতে তিনজনের কারাদণ্ড - Chief TV

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সরকারি গাছ অবৈধভাবে কাটার দায়ে তিনজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কেশবপুর গ্রামের লাল ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাশফিয়া তাসরিন।

দণ্ডপ্রাপ্তরা হলেন রামনগর (আয়মারসুলপুর) গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে মো. আলম (৫০), ছোটমানিক গ্রামের মৃত নবীন উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (৫২) এবং রামনগর গ্রামের হবিবরের ছেলে আব্দুল মতিম।

 

a6024d9c-9e51-40be-b12e-40b973f4cca2.jpg

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সড়কের পাশ থেকে সরকারি গাছ অবৈধভাবে কাটার অভিযোগে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। নির্ধারিত অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে প্রত্যেককে আরও এক দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশফিয়া তাসরিন বলেন, সরকারি সম্পদ রক্ষায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি গাছসহ যেকোনো সরকারি সম্পদ অবৈধভাবে দখল বা ক্ষতিসাধন করা হলে ভবিষ্যতেও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


Share: