নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়ায় গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন তিনি। তার সঙ্গে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চিকিৎসকের পরামর্শে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে মির্জা আব্বাসের এ সফর। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে দ্রুত দেশে ফেরার কথা রয়েছে তার।
এর আগে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে গত ২ সেপ্টেম্বর দেশে ফেরেন মির্জা আব্বাস। এরপর আবারও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়ায় গেলেন তিনি।
মির্জা আব্বাসের পরিবারের পক্ষ থেকে তার সুস্থতা ও দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।