জানা গেছে, গত ৬ সেপ্টেম্বর অর্পিতা দাশের ডেঙ্গু শনাক্ত হয়। পরদিন তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে অন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বৃহস্পতিবার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে টাকা পাওয়ার বিষয়টি জানিয়ে মালিকের খোঁজ করেন আতিকুর। দিনভর বিভিন্নভাবে প্রচার চালানোর পরও কেউ টাকার দাবিদার হিসেবে যোগাযোগ না করায় পরে মাইকিং করার উদ্যোগ নেন তিনি।
ভরা পদ্মা। বিকেলের দমকা হাওয়ায় মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে নদীর ঢেউ। সেই উত্তাল জলরাশির বুকেই মায়ের কোলে করে বাড়ি ফিরছিল মাত্র ২০ দিন বয়সী তানিশা। কিন্তু মাঝপথে হঠাৎ নৌকাডুবির ঘটনায় মুহূর্তেই নেমে আসে আতঙ্ক। মায়ের সঙ্গে ভেসে যায় নবজাতক তানিশাও।
তিনি জানান, ওই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা আগামী ১৫ সেপ্টেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। পরদিন ১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দিতে হবে।
জাতীয় সংসদে বিএনপির সমালোচনা করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা বিএনপি। তাঁর বক্তব্যের প্রতিবাদে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির নেতাকর্মীরা।
জানা যায়, রামগতি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাসান উদ্দিন রাসেলের নেতৃত্বে ইউনিট সভাপতি মাস্টার আজিজুল হক চৌধুরী, মো. ইসমাইল, নুরুল আমিন, মো. বেলাল, আ. করিম, আবুল কালাম, হাফিজ উল্লাহ, ইউনুছ, মো. হোসেন, সেলামত মিয়া, ইউছুফ ও মো. জবিউল্লাহসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।
নিহত আমির আলী মন্ডল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব কুঠিরপাড়া এলাকার মৃত আব্দুস সাহান মন্ডলের ছেলে। গরুর ওষুধ কিনতে সৈয়দপুর বাজারে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
ইভা জানান, ২০২৪ সালে মুঠোফোন কেনার জন্য ঢাকার বসুন্ধরা সিটিতে গেলে সেখানে তিনজন চীনা নাগরিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাদের মাধ্যমে মুঠোফোনে জিয়াংয়ের সঙ্গে পরিচয় হয়। এরপর চ্যাটিংয়ের মাধ্যমে তাদের নিয়মিত যোগাযোগ শুরু হয়। ধীরে ধীরে সেই পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নেয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় তরিকুল ইসলাম সম্রাট প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে কর্মচারীদের হুমকি দেন। পরে প্রতিষ্ঠানের মালিক ও রাফাতের বাবা আব্দুল মান্নানের কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ করা হয়েছে। চাঁদা না দিলে প্রতিষ্ঠানের জায়গা দখল এবং শেরপুরে ব্যবসা করতে না দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।
লাবিবকে পানিতে দেখতে না পেয়ে সঙ্গে থাকা শিশুরা দ্রুত স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা পুকুরে নেমে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দেওয়া অভিযোগে বলা হয়েছে, বিভিন্ন সমিতির নাম ব্যবহার করে এবং সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর নকল করে বিভিন্ন সময় অনুদান উত্তোলন করেছেন বাসুদেব রায় বাগদী। অভিযোগকারীদের দাবি, সদস্যদের অজান্তেই এসব অর্থ তিনি নিজে ভোগ করেছেন। বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান এবং বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগও রয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ছয়জন পর্যটক ‘হৈমন্তী’ নামের একটি হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান। দিনভর হাওরে ঘোরাঘুরি ও গোসল শেষে বিকেলে তারা ট্যাকেরঘাট নৌকা ঘাটে যান। পরে সবাই শহীদ সিরাজ লেক এলাকায় ঘুরতে বের হন।