ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় ইউনুস আলীর কাছ থেকে ২৫ পিস ইয়াবা, ১৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬ হাজার ২৮৫ টাকা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার ভাই মোহাম্মদ মুসলিম ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহিনুর রহমান দাবি করেন, প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পর থেকেই তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১৭ সালে তাকে একটি মামলায় জড়ানো হয়। ওই মামলায় দুই দিন কারাভোগের পর জামিন পেলেও তিনি আর প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারেননি।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার কৃষক মো. মোন্নাফ আলী সড়কের পাশে প্রায় ১৫ কাঠা জমিতে পাঁচ শতাধিক কলাগাছের বাগান গড়ে তোলেন। চার বছর আগে একই গ্রামের সাজু মিয়ার কাছ থেকে জমিটি বন্ধক নিয়ে তিনি সেখানে কলাগাছ রোপণ করেন। পরিচর্যায় গাছগুলো বেশ ভালোভাবে বেড়ে উঠেছিল এবং প্রায় দুই মাসের মধ্যে ফলন আসার কথা ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসায় পাঠদান শেষে ওই ছাত্রীকে নিজ বাড়িতে ডেকে নেওয়ার পর তার সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন এবং তেঁতুলিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি ভ্যান থেকে ৩৫ বস্তা সার জব্দ করে উপজেলা পরিষদে নিয়ে যান।
সজিব মিয়ার বাড়ি চিলমারী উপজেলার সবুজপাড়া এলাকায়। ২০১৭ সালে চিলমারী সরকারি কলেজে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী থাকা অবস্থায় এইচএসসি পরীক্ষার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর কিডনিতে গুরুতর সমস্যা ধরা পড়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার উপপরিদর্শক নুর মোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় আমতি রানীর হেফাজত থেকে চোলাইমদ তৈরির ২ হাজার ১০৫ লিটার তরল উপাদান বা ওয়াশ উদ্ধার ও জব্দ করা হয়।
ধ্বংস করা পণ্যের মধ্যে ছিল ওষুধ, সার, খাদ্যদ্রব্য, তামাকজাত দ্রব্য, কারেন্ট জাল, শাড়ি, ওড়না, চাদর ও প্রসাধনী সামগ্রী। এসব পণ্যের মোট ওজন প্রায় ১৫ হাজার ২০০ কেজি। আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ টাকা।
স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে হঠাৎ নদীর পানিতে বড় আকৃতির কুমিরটি ভেসে উঠতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে নদপাড়ে উৎসুক মানুষের ভিড় জমে। কুমিরটির বিশাল আকৃতি দেখে অনেকেই দ্রুত নদী থেকে দূরে সরে যান।
প্রথম স্ত্রীকে না জানিয়ে গোপনে দ্বিতীয় বিয়ে করার অভিযোগে দায়ের করা মামলায় মাদারীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের নাজির কাম ক্যাশিয়ার শেখ মঞ্জু এলাহিকে গ্রেপ্তার করেছে ডাসার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে বোমা সদৃশ একটি বস্তু পড়ে থাকার খবর দিয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি পুলিশকে ফোন করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাল টেপে মোড়ানো ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করে।