সিরাজগঞ্জের কাজিপুরে দুই মাদকসেবীকে চারমাসের বিনাশ্রম কারাদন্ড ও একইসাথে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডিতরা হলেন উপজেলার বেরিপোটল চরপাড়া গ্রামের মৃত জালাল শেখ এর পুত্র হবিবর রহমান(৫৪) এবং আব্দুল মন্ডলের পুত্র তুতা মিয়া(৫৫)।
পূর্বে অনুমোদন দেওয়া বরিশালের গৌরনদী পৌরসভার হোল্ডিং নম্বর প্লেট স্থাপন কাজ হঠাৎ করে অন্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের অভিযোগ উঠেছে গৌরনদীর ইউএনও ও পৌর প্রশাসক মো. ইব্রাহীমের বিরুদ্ধে। এ ঘটনায় ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে বেসরকারি সংস্থা টার্গেট পিপল ফর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (টিপিডিও)-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী মঙ্গলবার (২৭ এপ্রিল) এ উকিল নোটিশ পাঠান। এ বিষয়টি টিপিডিও’র পক্ষের বরিশাল
একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা এক বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে প্রযুক্তিগত উৎকর্ষ আমাদের প্রাত্যহিক জীবন থেকে শুরু করে পেশাদারিত্বের সংজ্ঞা পর্যন্ত বদলে দিয়েছে। আজ থেকে এক দশক আগে যে কাজগুলো কেবল মানুষের শ্রমনির্ভর ছিল, তার অনেকগুলোই এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা অটোমেশনের দখলে। এই বদলে যাওয়া সময়ের সঙ্গে তাল মেলাতে হলে প্রথাগত ডিগ্রির পাশাপাশি ব্যক্তিগত দক্ষতা
রাতের মধ্যেই দেশের ১১ জেলায় তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী ঝড়— এমন আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট অঞ্চলগুলো। বুধবার (২৯ এপ্রিল) রাতেই কোথাও কোথাও ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো নয় হাজার কেজি (এক ট্রাক) অপরিপক্ব গোবিন্দভোগ আম ধ্বংস করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) ভোররাতে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে মিক্যাল দিয়ে পাকানো আমের ট্রাকটি জব্দ করা হয়। দুপুরে বিনেরপোতা এলাকায় ডাম্পিং পয়েন্টে ট্রাক ও স্কেভেটর মেশিনের চাকায় পিষে রাসায়নিক মিশ্রিত আমগুলো ধ্বংস করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে ২০০টি হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রামের উদ্যোগে এ সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
রংপুরের কাউনিয়া ও পীরগাছা উপজেলায় সুবিধাবঞ্চিত ও প্রান্তিক নারীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে বিশেষ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক রিলিফ বাংলাদেশের ‘সাসটেইনেবল লাইভলিহুডস অব রুরাল উইম্যান থ্রু মাইক্রো এন্ট্রপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট’ (সীড) প্রকল্পের উদ্যোগে আজ এই কার্যক্রম পরিচালিত হয়।
অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়ে মসজিদের দানবাক্সে একটি চিঠি লিখেছেন এক সন্তান। ওই চিরকুটের সাথে দেওয়া হয়েছে একজোড়া স্বর্ণের কানের দুল এবং নগদ ৭ হাজার টাকাও। আবেগঘন ওই চিঠিতে লেখা ছিল ‘আমার আম্মু অসুস্থ আছে, আপনারা দোয়া করেন যেন সুস্থ হয়ে যায়।’
রংপুরে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে কাউনিয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জলাবদ্ধতা কারণে কষ্টের শিকার হওয়ার চট্টগ্রাম মহানগরের বাসিন্দাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, যত দ্রুত সম্ভব, এই সমস্যা থেকে মানুষকে বের করে নিয়ে আসার চেষ্টা করছে সরকার।
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আকচা ইউনিয়নের ফারাবাড়ি গ্রামের শিব মন্দির প্রাঙ্গণে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী চড়ক মেলা ও হস্তকারুশিল্প প্রদর্শনী। বাংলা নববর্ষকে কেন্দ্র করে আয়োজিত এ উৎসব গ্রামীণ ঐতিহ্য ও লোকসংস্কৃতির প্রাণ ফিরে এনে পুরো এলাকাকে রূপ দেয় এক উৎসবমুখর জনসমুদ্রে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের কছিমবাজার খেয়াঘাটে নৌকা ভাড়া বৃদ্ধি নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছে।