শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় একাধিক সেলাই এবং পিঠ ও দুই পায়েও আঘাতের চিহ্ন দেখা গেছে। শিশুটির অভিযোগ, সামান্য ভুল হলেই তাকে মারধর করা হতো। শরীরের বিভিন্ন স্থানে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার পাশাপাশি ঠিকমতো খাবার দেওয়া হতো না এবং দিনের বেশির ভাগ সময় তাকে টয়লেটে আটকে রাখা হতো।
পুলিশের এক কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, চলতি বছরের ১১ জুন ঢাকার বিমানবন্দর এলাকা থেকে কমলাপুরে ফেরার পথে ট্রেন দুর্ঘটনার শিকার হয় রায়হান। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে দুর্ঘটনার পর পুলিশ তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের পোহাতুগছ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ ও তেঁতুলিয়া মডেল থানার পুলিশের একটি দল।
আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি জেলা শহরের বন্যাদুর্গত মানুষের মধ্যে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোনের পক্ষ থেকে রান্না করা খাবার ও সুপেয় পানি বিতরণ করা হয়েছে।
বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নজিপুর ইউনিয়নের ফহিমপুর গ্রামের কাটাবাড়ি মোড়সংলগ্ন নজিপুর-নওগাঁ আঞ্চলিক সড়কের পাশের একটি নয়নজুলি ডোবায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পত্নীতলা থানা পুলিশকে জানান।
পবিত্র মক্কা নগরীর আকাশসীমার কাছে হুতিদের ছোড়া ড্রোন ভূপাতিত করার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ভুয়া প্রেক্ষাপটে প্রচার করা হচ্ছে। ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে আকাশ থেকে একটি আলোকিত বস্তু নিচে পড়ে যেতে দেখা যায়।
নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাজেদুল হক মিঠু, প্রচার সম্পাদক পলাশ ও দপ্তর সম্পাদক জায়েদুল ইসলাম।
সংবাদপত্রের জগতে জাকের আলীর হাতেখড়ি হয়েছিল নওগাঁর বরেণ্য সংবাদপত্র এজেন্ট আব্দুল জলিলের কাছে। ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করে একসময় নিজের এজেন্সি গড়ে তোলেন। শুরুর দিকে নওগাঁর কিংবদন্তি সাংবাদিক ও ইতিহাসসচেতন ব্যক্তিত্ব খান সাহেব মোহাম্মদ আফজাল তাকে দিকনির্দেশনা ও বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন বলে জানান জাকের আলী।
পুলিশ জানায়, মামলা দায়েরের পর থেকেই রায়হান আত্মগোপনে ছিলেন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করেন। ওই তথ্যের ভিত্তিতে গোসাইরহাট থানা পুলিশ ও র্যাব-১০-এর সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ড নিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্ট।
আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২৯ আগস্ট দুপুরে দ্বিতীয় শ্রেণির ওই শিক্ষার্থী মোখছেদের নাতনির সঙ্গে বাড়ির উঠানে খেলছিল। এ সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে ঘর মোছার কথা বলে শিশুটিকে ঘরের ভেতরে ডেকে নেন মোখছেদ। পরে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযানে বালুবাহী ট্রাকে অতিরিক্ত বালু পরিবহন এবং যথাযথ ঢাকনা বা ত্রিপল ব্যবহার না করার বিষয়টি ধরা পড়ে। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী বালুর পয়েন্টের ম্যানেজারকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।