কর্মসূচিতে ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মো. মুরাদ হাসান রেজওয়ানসহ উপজেলা ও কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে দেশব্যাপী পরিচালিত বিশেষ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন মাসব্যাপী এ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হবে। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।