বাবার মৃত্যুর খবর পেয়ে জানাজায় অংশ নিতে মাগুরা থেকে কুষ্টিয়ায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নূরে আলম জিকু (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আকিদুল ইসলাম নামে আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।
আটক ওসমান প্রামাণিক শিলাইদহ ইউনিয়নের করাতকান্দি গ্রামের ইছহাক প্রামাণিকের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ৭ দশমিক ৬৫ মডেলের একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি নিয়ে দুলাভাই ইসমাইল শেখের বাড়িতে যান ওসমান। সেখানে টাকা-পয়সা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পিস্তল দেখিয়ে তাঁকে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে দারোগার মোড় এলাকার স্থানীয় কবরস্থান থেকে শামীমের মরদেহ তুলে নিয়ে যান তার ভক্তরা। শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে স্বজনেরা কবরস্থানে গিয়ে কবরটি খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে তারা দরবার প্রাঙ্গণে নতুন একটি মাটিচাপা কবরের সন্ধান পান।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো একসময় উপজেলার ফিলিপনগর দারোগার মোড় এলাকার একটি সামাজিক কবরস্থান থেকে শামিমের মরদেহ তুলে নেওয়া হয়। পরে সেটি ‘শামিম বাবার দরবার শরিফ’ প্রাঙ্গণে নিয়ে নতুন করে দাফন করা হয় বলে অভিযোগ উঠেছে।
আদ্রিতা কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকার বাসিন্দা ব্যাংকার সাব্বিরের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, তাদের বাড়িতে শখ করে একটি বিড়াল পোষা হতো। তবে বিড়ালটি জলাতঙ্কে আক্রান্ত ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আনাস ওই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান।
ভারতের কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাংবাদিক দম্পতি ও তাদের দুই বছর বয়সী শিশুসন্তানসহ কুষ্টিয়ার চারজন নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) ভোররাতে নিউমার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে এ দুর্ঘটনা ঘটে। কলকাতা পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় মোট নয়জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ আগস্ট) দৌলতপুর সদর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামের একটি গোডাউনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে পুলিশ ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বিএটি) প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
কুষ্টিয়ায় পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উলটে পড়ে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। আজ রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বাইপাস সড়কের ত্রিমোহনী ও বটতৈল এলাকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
দাবি আদায়ের লক্ষ্যে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকেরা। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৫টা থেকে