Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / টাঙ্গাইল / ৫০ হাজারে বিক্রি হলো যমুনায় ধরা পড়া ৩৩ কেজির বাঘাইড় - Chief TV

৫০ হাজারে বিক্রি হলো যমুনায় ধরা পড়া ৩৩ কেজির বাঘাইড় - Chief TV

2026-09-18  ডেস্ক রিপোর্ট  23 views
৫০ হাজারে বিক্রি হলো যমুনায় ধরা পড়া ৩৩ কেজির বাঘাইড় - Chief TV

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩৩ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। মাছটি গোবিন্দাসী ঘাট মাছ বাজারে উন্মুক্ত ডাকের মাধ্যমে ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে। বড় আকারের মাছটি দেখতে বাজারে ভিড় করেন স্থানীয় উৎসুক মানুষ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার যমুনা তীরবর্তী গোবিন্দাসী ঘাট মাছ বাজারে মাছটি নিয়ে আসা হলে উন্মুক্ত ডাক শুরু হয়। পরে মাছ ব্যবসায়ী মো. আব্দুল হালিম ৫০ হাজার টাকায় মাছটি কিনে নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গোরিলা বাড়ি এলাকার এক জেলে সহযোগীদের নিয়ে যমুনা নদীতে মাছ ধরতে যান। এ সময় জালে আটকা পড়ে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি।

শুক্রবার সকালে মাছটি ভূঞাপুরের গোবিন্দাসী মাছ বাজারে নিয়ে আসা হয়। সেখানে উন্মুক্ত ডাকের মাধ্যমে মাছটি কিনে নেন ব্যবসায়ী আব্দুল হালিম। পরে দুপুরের দিকে স্থানীয় কয়েকজন ৫০ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেন এবং নিজেদের মধ্যে ভাগ করে নেন।

বড় আকারের বাঘাইড় মাছটি বাজারে তোলার পর সেটি দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়। মাছটির সঙ্গে ছবি তুলতেও অনেকে ভিড় করেন।

মাছ বিক্রেতা জানান, নদীতে মাছ ধরে বিক্রি করাই তার পেশা। তবে এত বড় মাছ নিয়মিত ধরা পড়ে না। দীর্ঘদিন পর এমন বড় মাছ জালে ধরা পড়ায় তিনি আনন্দিত।

মাছ ব্যবসায়ী মো. আব্দুল হালিম বলেন, কালিহাতীর গোরিলা বাড়ি এলাকার এক জেলে মাছটি বিক্রির জন্য গোবিন্দাসী ঘাট বাজারে নিয়ে আসেন। পরে তিনি মাছটি বিক্রির উদ্দেশ্যে কিনে নেন। শেষ পর্যন্ত স্থানীয় লোকজন ৫০ হাজার টাকায় মাছটি কিনে ভাগাভাগি করে নেন।


Share: