ডেস্ক রিপোর্ট
Posts by ডেস্ক রিপোর্ট:
পরিবার সূত্রে জানা যায়, কয়েক দিন আগে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায় নিশান। ঘটনার রাতে নিশানসহ তিনজন মোবাইল চার্জে দিয়ে গান শুনছিল। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে স্বজনরা দ্রুত তাকে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্বকাপ এলেই বদলে যায় ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর আনন্দপুর গ্রামের চিত্র। লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি ভালোবাসায় পুরো গ্রামটি সেজে ওঠে আর্জেন্টিনার রঙে। স্থানীয়দের কাছে এখন এ গ্রামের পরিচয় ‘আর্জেন্টিনা গ্রাম’ হিসেবে।
ইসলামি বিশ্বাস অনুযায়ী জিনের অস্তিত্ব বাস্তব এবং পবিত্র কোরআন ও হাদিসে এ বিষয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। অনেকের মধ্যে জিনের প্রভাব বা জিনের সঙ্গে মানুষের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এ বিষয়ে ইসলামি শরিয়তে কিছু ব্যাখ্যা ও বিধান উল্লেখ করেছেন আলেমরা।
তৎকালীন সময়ে বার্সেলোনার ফুটবলারদের সঙ্গে শিশুদের ছবি তুলে তৈরি করা হতো দাতব্য ক্যালেন্ডার। বিক্রির অর্থ দেওয়া হতো ইউনিসেফসহ বিভিন্ন মানবিক প্রতিষ্ঠানে। সেই ফটোশ্যুটে বার্সার ১২ ফুটবলারকে ১২ মাসের প্রতীক হিসেবে রাখা হয়েছিল। অনেক তারকা খেলোয়াড় অংশ নিলেও মেসি ও ইয়ামালের ছবিটি এখন ইতিহাসের অংশ হয়ে গেছে।
কারা কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় কারাগারের ভেতরে প্রায় ৪০ জন নারী বন্দিকে দিয়ে ইট বহনের কাজ করানো হচ্ছিল। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নজরদারির ঘাটতির সুযোগ নিয়ে বন্দি রিম্পা (২১) কারাগারের অফিস ভবনের পাশের দেয়ালের কার্নিশ বেয়ে সীমানা প্রাচীর টপকে পালিয়ে যান।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে ছোট ভাই মেহেদী হাসানের সঙ্গে ভৈরব নদে গোসল করতে যান বর্ণা। একপর্যায়ে তিনি নদীতে ঝাঁপ দিলে হঠাৎ পানির নিচে তলিয়ে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
রাজধানীর এলাকায় এক এইচএসসি পরীক্ষার্থীকে বাসায় আটকে রেখে মাদক সেবনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে তাদের আটক করা হয়।
বিশ্বকাপ ফাইনালকে ঘিরে আর্জেন্টিনা শিবিরে জোর গুঞ্জন উঠেছিল, কাতার বিশ্বকাপের নায়ক আনহেল ডি মারিয়াকে হয়তো দেখা যাবে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে। এমনকি ট্রফি হস্তান্তর অনুষ্ঠানে তার উপস্থিতির সম্ভাবনার কথাও আলোচনায় ছিল। তবে সব গুঞ্জনের ইতি টেনে নিজেই জানিয়েছেন, তিনি ফাইনাল দেখতে স্টেডিয়ামে যাচ্ছেন না।
ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে নিউ যমুনা ব্রিজে একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা নিয়ে গিয়েছিলেন এক প্রেমিক-প্রেমিকা।
বুধবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে উত্তরার জসিমউদ্দীন রোডে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভারতের উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরে যৌতুকের এক লাখ টাকা দিতে না পারায় মুফিদুন্নিশা নামে এক তরুণীকে বিয়ের ৪৫ দিনের মধ্যে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় ৪৫ বছর পর হত্যাকাণ্ডে অভিযুক্ত পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।