ডেস্ক রিপোর্ট
Posts by ডেস্ক রিপোর্ট:
ভারতের তামিলনাড়ুতে গরু জবাই নিষিদ্ধ করে মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আলোচিত নির্দেশনায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সোমবার (১৩ জুলাই) দেওয়া এ আদেশে সর্বোচ্চ আদালত জানায়, হাইকোর্টের নির্দেশনার আইনি ভিত্তি পর্যালোচনার প্রয়োজন রয়েছে।
স্থানীয়দের দাবি, ১৯২৭ সালে প্রতিষ্ঠিত কোটখালী ফাজিল মাদ্রাসার ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে ছাদের বিভিন্ন অংশ দিয়ে পানি চুঁইয়ে পড়ায় পাঠদান ও পরীক্ষা গ্রহণে নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
পরবর্তীতে উক্ত স্থান হতে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধারকরতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
রাজধানীর শনির আখড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক রেজাউল করিম (৬২) মারা গেছেন। রোববার (১২ জুলাই) রাতে নিজ বাড়ির নিচতলায় জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে এ দুর্ঘটনা ঘটে।
পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার এক এসএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার থানায় মামলা করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
চট্টগ্রামে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে দুর্গত এলাকায় বেড়েছে সাপের উপদ্রব। এ পর্যন্ত সাপের কামড়ে ৭৫ জন আহত হলেও এ ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
দেশের দক্ষিণাঞ্চলে বন্যা পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেছেন, বন্যাকবলিত মানুষের দুর্ভোগের সময় প্রধানমন্ত্রীকে জনগণের পাশে না দেখে ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে।
নিহতের বড় ভাই রাজা মোহাম্মদ সেলিম জানান, বরাদ্দ পাওয়া বাসার ভাড়া নিতে রিজভী নামে এক ব্যক্তি আসার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে তিনি না আসায় তাকে ফোন করা হলে প্রথমে তিনি ফোন ধরেননি। পরে কল ব্যাক করে গালাগালি করেন বলে অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশালের গৌরনদী সফরে গিয়ে পুনঃখননকৃত বাটাজোর-সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। সোমবার (১৩ জুলাই) সকালে সড়কপথে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হয়ে সকাল ৯টা ৫৭ মিনিটে গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় পৌঁছান তিনি।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার বরিশাল সফরে আসছেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বরিশাল বিভাগে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর। এ সফর ঘিরে দক্ষিণাঞ্চলে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে সংগীতশিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল ভক্তদের মধ্যে। পরিবর্তিত চেহারা ও কমে যাওয়া ওজন দেখে অনেকেই জানতে চেয়েছিলেন, কী হয়েছে প্রিয় এই শিল্পীর। পরে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তার স্ত্রী ও সংগীতশিল্পী বিন্দু কণা।
রোববার (১২ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি জানায়, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন ওই সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় মেইন পিলার-১৩ সংলগ্ন বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে চারাবাড়ি এলাকায় দুই ব্যক্তির সন্দেহজনক চলাচল দেখতে পান সদস্যরা।