লেখক: উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি
উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি
Posts by উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি:
বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নজিপুর ইউনিয়নের ফহিমপুর গ্রামের কাটাবাড়ি মোড়সংলগ্ন নজিপুর-নওগাঁ আঞ্চলিক সড়কের পাশের একটি নয়নজুলি ডোবায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পত্নীতলা থানা পুলিশকে জানান।
নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাজেদুল হক মিঠু, প্রচার সম্পাদক পলাশ ও দপ্তর সম্পাদক জায়েদুল ইসলাম।
সংবাদপত্রের জগতে জাকের আলীর হাতেখড়ি হয়েছিল নওগাঁর বরেণ্য সংবাদপত্র এজেন্ট আব্দুল জলিলের কাছে। ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জন করে একসময় নিজের এজেন্সি গড়ে তোলেন। শুরুর দিকে নওগাঁর কিংবদন্তি সাংবাদিক ও ইতিহাসসচেতন ব্যক্তিত্ব খান সাহেব মোহাম্মদ আফজাল তাকে দিকনির্দেশনা ও বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন বলে জানান জাকের আলী।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শিশুটিকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের অনেকে ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানার উপপরিদর্শক নুর মোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় আমতি রানীর হেফাজত থেকে চোলাইমদ তৈরির ২ হাজার ১০৫ লিটার তরল উপাদান বা ওয়াশ উদ্ধার ও জব্দ করা হয়।
পুলিশ জানায়, ইমন ও তার সহযোগীরা রাতে নওগাঁ-রানীনগর সড়কে চলাচলকারী বাস ও ট্রেনের যাত্রীদের দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনতাই করত বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া একই এলাকার আরও ১০ জনের কাছ থেকেও প্রতিবন্ধী ভাতার কার্ড করে দেওয়ার কথা বলে দফায় দফায় প্রায় ৭৯ হাজার টাকা নেওয়ার অভিযোগ রয়েছে জুঁইয়ের বিরুদ্ধে। কার্ড করে দিতে ব্যর্থ হলে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তিনি টাকা ফেরত দিতে নানা টালবাহানা শুরু করেন বলে অভিযোগ ভুক্তভোগীদের।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদক, জাল নোট ও অপরাধবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, পয়না বাজারের ওই দোকানে কম্পিউটারের মাধ্যমে জাল টাকা তৈরি করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালিয়াগাড়ী ও মাতাসাগর এলাকায় ওই ব্যক্তির বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্বে থাকা মান্দা থানার এসআই নাজমুল হক ও এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রিপনের বাড়িতে অভিযান চালায়।
নিহত সারওয়ার জাহান উজ্জল মান্দা উপজেলার চকভালাই গ্রামের বাসিন্দা। নিহতের স্বজনদের অভিযোগ, কালীগ্রামে একটি বসতবাড়ি কেনার পর উজ্জলের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
পুলিশ জানায়, মাছ ধরার একটি তৌরা জাল ২০০ টাকায় বন্ধক রাখাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এর জের ধরে বড় শিবপুর যদুপাড়া গ্রামের মোস্তাকিন (২০) ও তার মাকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। এতে তারা দুজনই আহত হন।