নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ জন পুরুষ ও ১২ জন নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা।
শুক্রবার বিকেলে চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের রাজ আবাসিক হোটেল ও রিলাক্স আবাসিক হোটেলে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় ও গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে বিকেল ৫টার দিকে উপপরিদর্শক মো. ওসমান গনির নেতৃত্বে একটি দল রাজ আবাসিক হোটেলে অভিযান চালায়। এ সময় অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আরমান হোসেন, নাছির উদ্দিন, মিজানুর রহমান, মোজাম্মেল হোসেন, রাকিব হোসেন ও সাত নারীকে গ্রেপ্তার করা হয়।
এর আগে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে উপপরিদর্শক মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে রিলাক্স আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকে ইমাম হোসেন ও পাঁচ নারীকে গ্রেপ্তার করা হয়।
শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার পেয়ার আহমেদ। তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।