Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / লক্ষ্মীপুর / নোয়াখালীর দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার - Chief TV

নোয়াখালীর দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার - Chief TV

2026-09-12  ডেস্ক রিপোর্ট  36 views
নোয়াখালীর দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার - Chief TV

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ৬ জন পুরুষ ও ১২ জন নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা।

শুক্রবার বিকেলে চৌমুহনী বাজারের ডালিয়া মার্কেটের রাজ আবাসিক হোটেল ও রিলাক্স আবাসিক হোটেলে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় ও গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে বিকেল ৫টার দিকে উপপরিদর্শক মো. ওসমান গনির নেতৃত্বে একটি দল রাজ আবাসিক হোটেলে অভিযান চালায়। এ সময় অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে আরমান হোসেন, নাছির উদ্দিন, মিজানুর রহমান, মোজাম্মেল হোসেন, রাকিব হোসেন ও সাত নারীকে গ্রেপ্তার করা হয়।

এর আগে একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে উপপরিদর্শক মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে রিলাক্স আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকে ইমাম হোসেন ও পাঁচ নারীকে গ্রেপ্তার করা হয়।

শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার পেয়ার আহমেদ। তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।


Share: