সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চর ভানুডাঙ্গা গ্রামে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে এক কৃষকের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থ ওই কৃষকের নাম আব্দুর রহমান। তিনি চরভানুডাঙ্গা গ্রামের কৃষক প্রয়াত চানদুল্লাহ আকন্দের পুত্র। এই ঘটনায় তিনি গতকাল (শুক্রবার) রাতে কাজিপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
চাঁদপুর সদর উপজেলা ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চরফতেজংপুর সংলগ্ন টিয়ার বাজার ইটের ঢালাই রাস্তার মাথা থেকে শরীফ মাবদর বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার কাঁচা রাস্তাটি বেহাল দশা।
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপড় গ্রামে একটি পৈতৃক সেচ নলকূপের লাইসেন্স বাতিল ও বিদ্যুৎ সংযোগ অবৈধভাবে বিচ্ছিন্ন রাখার অভিযোগ উঠেছে। এতে কৃষক মো. মাসুদ রানা আর্থিক ক্ষতির মুখে পড়ার পাশাপাশি স্থানীয় কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে হঠাৎ করেই হেপাটাইটিস ‘এ’ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। পল্লী বিদ্যুৎ বাজার সংলগ্ন মাছুয়ার পাড়া গ্রামে কয়েক দিনের ব্যবধানে শিশু, নারী ও পুরুষসহ প্রায় শতাধিক মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এলাকায় এই রোগের বিস্তার ঘটায় সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
বাংলাদেশের সর্বউত্তরের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়া-তে সাম্প্রতিক বছরগুলো-তে চা ও পাথর শিল্পের উল্লেখযোগ্য প্রসার ঘটেছে। সবুজ চা বাগান এবং নদীকেন্দ্রিক পাথর উত্তোলন কার্যক্রম এ অঞ্চলের অর্থনীতিতে নতুন গতি এনে দিয়েছে। তবে এই উন্নয়নের বিপরীতে শ্রমিকদের জীবনযাত্রায় রয়েগেছে অনিশ্চয়তা, বঞ্চনা ও নিরাপত্তাহীনতার বাস্তব চিত্র।
নিজের সংগীত পরিচয় নিয়ে কথা বলতে গিয়ে প্রতীক বলেন, তিনি নিজেকে একক কোনো সংজ্ঞায় বাঁধতে চান না। পারিবারিক সংগীত ঐতিহ্য তার ভিত্তি হলেও, নিজের সাউন্ড, নিজস্ব দর্শক এবং আলাদা পরিচয় তৈরি করেছেন নিজের চেষ্টাতেই। তাই তিনি নিজের অবস্থানকে দেখেন ‘লেগ্যাসির ভেতরেই গড়ে ওঠা স্বনির্মিত শিল্পী’ হিসেবে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে চার পিস ইয়াবাসহ ফজর আলী (৪৫) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সমাবেশের মঞ্চে রাখা একটি ছবি ছবির ওপর থেকে পর্দা সরিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবিটি ছিল তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার।এমন একটি আবেগঘন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর পঞ্চম উচ্চতম শৃঙ্গ ‘মাকালু’ ছুঁলেন বাবর আলী। শনিবার (২ মে) বাংলাদেশ সময় সকাল পৌনে ৬টায় তিনি সেখানে পৌঁছান।
পটুয়াখালীর কলাপাড়ায় মেহেরুন্নেছা উর্মি (২৮) নামে এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইউরোপের দেশ ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য।
কুড়িগ্রামের চিলমারীতে ২ বছরের শিশু আয়েশা আক্তার আশুরা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।