হাসপাতাল সূত্রে জানা গেছে, জরুরি বিভাগে রোগীদের ড্রেসিং ও চিকিৎসাসেবা চলাকালে হঠাৎ ছাদের পলেস্তারা প্লাস্টিকের সিলিং ভেদ করে নিচে মেঝেতে পড়ে। এতে জরুরি বিভাগে থাকা রোগী, স্বজন ও হাসপাতালকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, প্রবাসফেরত মাহমুদুল হাসান স্ত্রী রুমি আক্তার, ছেলে আব্দুর রহমান (৭) ও মেয়ে মারিয়া মাহরীনকে নিয়ে মোটরসাইকেলে একটি দাওয়াতে যাচ্ছিলেন। পথে বিরামপুর পৌর শহরের জনতা ব্যাংকের সামনে পৌঁছালে পেছন থেকে একটি অটোরিকশা তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা পরিবারের সদস্যসহ কয়েকজন আহত হন।