‘আমরা তো কখনো কাপল পিক তুলি নাই, চলো আজকে তুলি’—গত বুধবার হবু স্ত্রী আগামী চক্রবর্তীর সঙ্গে তোলা ছবিটির দিকে তাকিয়ে এখন কেবলই শূন্যতা অনুভব করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অদিত কর। রংপুরে নির্মম হত্যাকাণ্ডে আগামীসহ একই পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনায় ভেঙে পড়েছেন তিনি।
জানা গেছে, কয়েকদিন ধরে গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের মুঠোফোনে পাওয়া যাচ্ছিল না। শনিবার রাতে গণপতির শ্যালিকা বাড়িতে গিয়ে প্রধান ফটক তালাবদ্ধ দেখতে পান। জানালা দিয়ে ভেতরে ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছেলে প্রীয়ম চক্রবর্তী এবং স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মেয়ে আগামী চক্রবর্তী।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহারা খাতুন ওই গ্রামের মোতালেবের স্ত্রী। অভিযুক্ত রফিকুল ইসলাম একই উপজেলার পাটলী গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন।
জানা গেছে, কয়েকদিন ধরে বাড়িটি তালাবদ্ধ ছিল। গত বৃহস্পতিবারের পর থেকে পরিবারের কাউকে প্রকাশ্যে দেখা যায়নি। শনিবার রাত ৯টার দিকে বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে চারজনের মরদেহ উদ্ধার করে।
মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটপাটের শিকার বাকপ্রতিবন্ধী বৃদ্ধা ববি বেগমের মৃত্যুর ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (১০ জুলাই) র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পূর্ব বিরোধের জেরে বন্ধুর ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (২২) নামে এক যুবক নির্মমভাবে খুন হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার কাঠেরপুল বাসস্ট্যান্ড এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন উপজেলার রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে।
নেত্রকোনার কেন্দুয়ায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যকার সংঘর্ষে জামাল মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার গন্ডা পূর্বপাড়া গ্রামে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া (৪৫) ওই গ্রামের মঈন উদ্দিনের ছেলে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
নীলফামারীর কিশোরগঞ্জে নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝেতে পুঁতে রাখা মারুফা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়।