সভায় সুশৃঙ্খল সমাজ ও বাংলাদেশ গড়ে তুলতে জনসচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়। সমাজের অপরাধ দমনে যুবসমাজের সৃজনশীল ভূমিকা এবং সব শ্রেণি-পেশার মানুষের রাষ্ট্রীয় আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
মাদক সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক নজরদারি জোরদার এবং মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।