Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / সিরাজগঞ্জ / জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন - Chief TV

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন - Chief TV

2026-09-12  আরিফুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ  36 views
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন - Chief TV

সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর আওতায় তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন মাসব্যাপী এ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করা হবে। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে স্থানীয় পর্যায়ে সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।


Share: