Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রংপুর বিভাগ / সারাদেশ / নীলফামারী / পুকুরে গোসলে নেমে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু - Chief TV

পুকুরে গোসলে নেমে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু - Chief TV

2026-09-12  মো: জাকির হোসেন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  46 views
পুকুরে গোসলে নেমে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু - Chief TV

নীলফামারীর সৈয়দপুরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে লোকমান মাসুদ লাবিব (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ সর্দারপাড়া এলাকায় ফাইলেরিয়া হাসপাতালের পাশে এ ঘটনা ঘটে।

নিহত লাবিব ধলাগাছ ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা ও বগুড়ায় কর্মরত পুলিশ সদস্য সিরাজুল ইসলামের ছেলে। সে সৈয়দপুর শহরের তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে এলাকার সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে লাবিব পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়।

লাবিবকে পানিতে দেখতে না পেয়ে সঙ্গে থাকা শিশুরা দ্রুত স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয়রা পুকুরে নেমে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণে শিশুটির মৃত্যু হয়েছে।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। পাশাপাশি পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।


Share: