পরিবার সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট সকালে শ্যামনগর উপজেলার খোসালখালী গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় কিশোরী। বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে না পেয়ে ওই রাতেই শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি করেন তার বাবা।
প্রতিবাদ বার্তায় তিনি বলেন, বুধবার বিকেলে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা শহরে আয়োজিত আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, কল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত।
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত সাতক্ষীরার তিন প্রবাসী বাংলাদেশির মধ্যে শুভ দাসের (২৩) মরদেহ প্রায় ৩ মাস ২৫ দিন পর দেশে ফিরেছে। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তার মরদেহ সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের বাড়িতে পৌঁছায়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তরুণীর অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মনিরুল তাকে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান এবং তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলে দাবি করেন তরুণী।
সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো নয় হাজার কেজি (এক ট্রাক) অপরিপক্ব গোবিন্দভোগ আম ধ্বংস করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) ভোররাতে শহরের পুরাতন সাতক্ষীরা এলাকা থেকে মিক্যাল দিয়ে পাকানো আমের ট্রাকটি জব্দ করা হয়। দুপুরে বিনেরপোতা এলাকায় ডাম্পিং পয়েন্টে ট্রাক ও স্কেভেটর মেশিনের চাকায় পিষে রাসায়নিক মিশ্রিত আমগুলো ধ্বংস করা হয়েছে।