Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / টাঙ্গাইল / থ্রি-পিস পরে নৃত্য করা সেই বিএনপি নেতা বহিষ্কার - Chief TV

থ্রি-পিস পরে নৃত্য করা সেই বিএনপি নেতা বহিষ্কার - Chief TV

2026-07-05  ডেস্ক রিপোর্ট  100 views
থ্রি-পিস পরে নৃত্য করা সেই বিএনপি নেতা বহিষ্কার - Chief TV
টাঙ্গাইলের মির্জাপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খন্দকার আমিনুর ইসলাম মিন্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
 
তিনি গোড়াই ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রবিবার (৫ জুলাই) মির্জাপুর উপজেলা বিএনপির প্যাডে প্রকাশিত এক লিখিত নোটিশে এই বহিষ্কারাদেশের বিষয়টি জানানো হয়।

উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে গৃহীত এই সিদ্ধান্তে তার দলীয় প্রাথমিক সদস্যপদসহ ওয়ার্ড সভাপতির পদ বাতিল করা হয়েছে।
 
বিষয়টি নিশ্চিত করেছেন গোড়াই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান জুয়েল। তিনি জানান, দলীয় গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং বহিষ্কারের বিষয়টি টাঙ্গাইল জেলা বিএনপি ও সংশ্লিষ্ট সকল সাংগঠনিক নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে।

Share: