শনিবার বিভিন্ন ক্যাটাগরির চূড়ান্ত ফলাফল জেলা পর্যায়ে পাঠানো হয়। ফলাফলে ১৭টি ক্যাটাগরির মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) মো হেদায়েত হোসেন ও শ্রেষ্ঠ কাব শিক্ষক (পুরুষ) মো মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন। আগামী ১৫ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের এ পদক প্রদান করবেন।
উল্লেখ্য, একদিনের ব্যবধানে করতোয়া নদীতে এটি দ্বিতীয় ডুবে মৃত্যুর ঘটনা। পরপর দুইটি মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নদী পারাপারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ঝুঁকিপূর্ণ স্থানে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ঢাকা–দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আমির হোসেন (৪২) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হয়েছেন পূর্ণিমা। দীর্ঘ অভিনয়জীবনে অভিনয়ের আবেগঘন প্রকাশ, সাবলীল অভিনয়শৈলী, অনন্য সৌন্দর্য ও ব্যক্তিত্বের সমন্বয়ে তিনি দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন।
পুলিশ জানায়, গত ৮ জুলাই রাত আনুমানিক ৯টার দিকে খুলনার প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর রোড থেকে প্লাস্টিকের বস্তার ভেতরে অজ্ঞাতনামা এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং ঘটনার তদন্ত শুরু করে সদর থানা পুলিশ।
আমের মৌসুমে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ নগদ অর্থ লেনদেনের সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আম উৎপাদনকারী অঞ্চলগুলোর ব্যাংক শাখা ও উপশাখা সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও সীমিত পরিসরে খোলা থাকবে।
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে গুরুতর আহত হওয়ার প্রায় ছয় মাস পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে সেই বাঘিনী। গত ৩ জানুয়ারি গুরুতর অবস্থায় উদ্ধারের পর খুলনা বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পুনর্বাসনকেন্দ্রে দীর্ঘ চিকিৎসা ও নিবিড় পরিচর্যার মধ্য দিয়ে প্রাণিটি সুস্থতা লাভ করে।
তিনি বলেন, দুর্গত মানুষের কষ্ট লাঘবে জেলা পরিষদ সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন বর্তমান সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ প্রদান করেছেন।
গোয়েন্দা পুলিশ ( ডিবি)র অভিযানে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার, এক নারী গ্রেফতার,(১১)ই জুলাই শনিবার দিবাগত রাতে ঠা'কুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র বিশেষ অ'ভিযানে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।
ভিডিওটি দেখার পর অনেক নেটিজেন মন্তব্য করেছেন, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্ত চালকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে এ ধরনের ঘটনার প্রতিবাদে ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন অনেকে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, কাইম্যানটির কাছে যাওয়ার চেষ্টা করলে এটি আক্রমণাত্মক আচরণ করে এবং মুখ খুলে দাঁত বের করে সতর্ক সংকেত দেয়। এতে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
তবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে খাবার পরিবেশনের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বরপক্ষের দাবি, তাদের খাসির মাংস খাওয়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু খাবারে মুরগির মাংস পরিবেশন করা হলে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।